দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ২৯ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প আঘাত হানে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। এটি ‘হালকা’ বা ‘লাইট’ মাত্রার ভূমিকম্প হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র আগারগাঁওয়ের সিসমিক সেন্টার থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ছিল। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারও আগে গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সারাদেশ, যার কেন্দ্র ছিল ভুটান।
কেএম